"ডিপ্লোমা ইন মদিনা আরবী"

(অনলাইন কোর্স)
৩১ তম ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে!

কুরআন বুঝে পড়ুন, অন্তর দিয়ে অনুধাবন করুন

LQDhaka কর্তৃক পরিচালিত অনলাইন “মদিনা আরবী” কোর্স সমূহের মাধ্যমে কুরআনের ভাষা শিখুন

আল্লাহ্‌র বানীর গভীর তাৎপর্য বূঝতে হলে কোরআনকে তার মূল ভাষা আরবীতে বোঝা খুবই জরুরী।

মদিনা আরবী এমন একটি কোর্স যা শুধুই একটি ভাষা শেখার কোর্স নয়; কুরআনের অলৌকিকত্বের উপলব্ধি করার মাধ্যমে অন্তরকে আলোকিত করার বিশেষ সুযোগ।

আমাদের শিক্ষা পদ্ধতি

আমাদের লক্ষ্য আপনাকে সহজ এবং আনন্দদায়ক উপায়ে কুরআনের ভাষা শেখানো।

  • লাইভ ক্লাস: অনলাইনে সরাসরি ইন্টারেক্টিভ সেশন।
  • ক্লাসের সময়: সপ্তাহে ২ দিন, মাত্র ঘণ্টা করে।
  • ক্লাসের রেকর্ডিং: ক্লাসের পর রেকর্ডিং গ্রুপে শেয়ার
  • ক্লাস সাপোর্ট: ক্লাস সংক্রান্ত যেকোন বিষয়ে পুর্ন সহযোগিতা

কোর্সের কাঠামো

  • কোর্সের নাম: ডিপ্লোমা ইন মদিনা আরবী
  • মোট সেমিস্টার: ৫টি
  • প্রতিটি সেমিস্টার: ৩-৪ মাস মেয়াদী
  • পাঠ্য বই: মদিনা আরবী রিডার ১-৫
  • ক্লাসের সময়: রাত টা থেকে ১ ০ টা 
  • সেমিস্টার ফী: প্রতি সেমিস্টার ২,৫০০ টাকা
  • ক্লাস শুরুর তারিখ: ৩ এপ্রিল ২০২৬, ইনশা আল্লাহ
রেজিষ্ট্রেশন ও পেমেন্ট পদ্ধতি
  1. ধাপ ১: আপনার তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন অতঃপর ফর্মটি সাবমিট করুন।
    ধাপ ২: বিকাশ নাম্বারে সেমিস্টার ফী প্রদান করুন (২,৫০০ মাত্র) +8801717000049 (সেন্ড মানি)  করুন।
  2. পেমেন্ট কনফার্ম করলে আপনাকে আমাদের স্টুডেন্ট গ্রুপে অ্যাড করে নেয়া হবে।
  3. লাইভ ক্লাস লিঙ্ক সহ ক্লাস সংক্রান্ত অন্যান্য ইনফরমেশন স্টুডেন্ট গ্রুপে শেয়ার করা হবে।
  4. রেজিষ্ট্রেশন ও পেমেন্ট সংক্রান্ত যে কোন সাপোর্টের জন্য WhatsApp নম্বরে যোগাযোগ করুন (+880 01873979682)
Registration Form

কোর্স ইন্সট্রাক্টর

প্রধান ইন্সট্রাক্টর
ড. মো: ইমদাদ সরকার (পিএইচডি, তুরস্ক)
সহযোগী অধ্যাপক
ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ঢাকা

ইন্সট্রাক্টর
মারযানা রহমান চৌধুরী
এম. এ দর্শন
এম সি কলেজ, সিলেট

ইন্সট্রাক্টর
মো: কামরুল হাসান
DIMA15 ব্যাচ, ডিপ্লোমা সম্পন্ন করে বর্তমানে অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত।

মুফতি যুবাইর হোসেন
হিফজ, দাওরাতুল হাদিস, আল-ইফতা

কোর্স ইন্সট্রাক্টর

এলকিউ ঢাকা (LQDhaka)-এর প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় রেজাউল করিম স্যারের একজন অত্যন্ত স্নেহভাজন ও সরাসরি ছাত্র। স্যারের সান্নিধ্যে থেকে সফলভাবে ‘ডিপ্লোমা ইন মদিনা আরবী’ এবং ‘ডিপ্লোমা ইন অ্যাডভান্সড মদিনা আরবী’ কোর্স সম্পন্ন করেছেন।

আমাদের শিক্ষার্থীদের পরিবর্তনের গল্প

Registration Form

LQDhaka-এর সাথে আপনার জীবনের পরিবর্তনের যাত্রা শুরু করুন

আমাদের নতুন ব্যাচের জন্য রেজিস্ট্রেশন চলছে। দ্রুত রেজিস্ট্রেশন করুন।

FAQ – আপনার প্রশ্নের উত্তর

না, এটা কোন তাজউইদ শেখার কোর্স নয়।

এই কোর্সে আমরা কুরআনের আরবি ভাষা এবং তার গভীর অর্থ বোঝার জন্য প্রয়োজনীয় মূল বিষয়গুলো শিখাবো। আমরা কুরআনের বিভিন্ন সূরা এবং আয়াত বিশ্লেষণ করবো, এবং কিভাবে কুরআনকে আরও গভীরভাবে বুঝতে পারি তা শিখাবো।

কোর্সের মূল বিষয়বস্তু হলো:

  • আরবী ব্যকরন (শব্দ ও বাক্য বিশ্লেষন)
  • কুরআন থেকে শব্দ ভাণ্ডার এবং
  • কুরআন থেকে আনুশীলন 

এই কোর্সে “মদিনা আরবী রিডার” নামে পাচটি বই ৫টি সেমিস্টারে পড়ানো হয়।

বইগুলো পেতে :

১. গিয়াস উদ্দীন, ঝিঙেফুল পাবলিকেশন, 34 নর্থব্রুক হল রোড, বাংলাবাজার, ঢাকা-1100. 01712976409, 223354024
২. Ad-Deen Shop, Whatsapp এ যোগাযোগ করুন: 01952-337118 (Kamrul Ahsan)
৩. Rokomari.com থেকেও কিনতে পারেন।

এছাড়া ক্লাসে ব্যবহৃত স্লাইড এবং অন্যান্য উপকরন PDF আকারে হোয়টসঅ্যপ গ্রুপে শেয়ার করা হবে। 

আমাদের রয়েছে মদিনা আরবীর উপর বিশেষ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী যাদের বছরব্যাপী শিক্ষাদানের অভিজ্ঞতা রয়েছে। শিক্ষকগন স্লাইড এর মাধ্যমে ইন্টারেকটিভ পদ্ধতিতে পাঠদান করেন। এছাড়াও সরাসরি প্রশ্নোত্তর, উদাহরণ, এবং আলোচনার মাধ্যমে বিষয়গুলো শিক্ষার্থিদের কাছে অত্যন্ত সহজ করে তোলা হয়।

ক্লাস চলাকালীন হ্যান্ড রেইয অপশান ব্যাবহার করে এবং ক্লাস শেষে প্রশ্ন করা যাবে। প্রয়োজনে ওস্তাদের সাথে সরাসরি যোগাযোগ করে সমাধান চাওয়া যাবে। ক্লাসে বা ক্লাসের বাইরে পড়া সংক্রান্ত যে কোন সমস্যায় পুর্ন সহযোগিতা করা হবে।

কোর্সটি বাংলা ভাষাভাষীদের জন্য, তাই এটি মূলত বাংলা ভাষায় পড়ানো হয়।

”ডিপ্লোমা ইন মদিনা আরবী” কোর্সটির মোট ৫টি সেমিস্টার রয়েছে।থেকে সবগুলো সেমিস্টার সম্পন্ন করার পর সার্টিফিকেট প্রদান করা হয়।